গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত দ্রুত বন্ধের আহ্বান বাংলাদেশের

শীর্ষ সংবাদ ডেস্কঃ
অক্টোবর ৯, ২০২৩ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত এবং এতে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রবিবার (৮ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘাত-সহিংসতায় কোনো পক্ষেরই লাভ নেই। বাংলাদেশ ইসরায়েলি ও ফিলিস্তিনি—দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আরো প্রাণহানি এড়াতে অনতিবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানায় বাংলাদেশ। সংঘাতের ফলে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি এবং ক্ষতিগ্রস্তদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ দুঃখ প্রকাশ করে। সংঘাত ও সহিংসতায় কোনও পক্ষই লাভবান হবে না বলে মনে করে বাংলাদেশ।

আরও পড়ুন—    ডেঙ্গুতে সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪২

ইসরায়েলি দখলদারির মধ্যে বসবাস এবং ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন ওই অঞ্চলে শান্তি আনবে না বলেও মনে করে বাংলাদেশ। তাই বাংলাদেশ ফিলিস্তিন এবং ইসরায়েলের একটি দ্বি-রাষ্ট্র সমাধাননীতি সমর্থন করে।

জাতিসংঘের রেজুলেশন নম্বর ২৪২ এবং ৩৩৮ অনুসরণ করে দখলমুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। বাংলাদেশ সংঘাত ও শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করে। বাংলাদেশ মনে করে, আলোচনা ও কূটনীতিই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের টেকসই সমাধান আনতে পারে। সব পক্ষকে এ লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ আহ্বান জানায়।


শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…