গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ডেঙ্গুতে সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪২

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
অক্টোবর ৮, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
  • dengue patients ডেঙ্গু ডেঙ্গুরোগী ডেঙ্গুরুগী health dengue Adis Mosquito ডেঙ্গু এডিস মশা ডেঙ্গুরোগী ডেঙ্গুরুগী (1)

    সংগৃহীত ফাইল ছবি

Link Copied!

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২ জন ঢাকাতে এবং ৫ জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৬৮৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৪০১ জন মারা যান।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২ হাজার ৭৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৬১২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২ হাজার ১৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন—    সংবিধান ছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হবে?

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩ হাজার ১০৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৬৯৬ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ২ হাজার ৪১০ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫৬৪ জন। এর মধ্যে ঢাকাতে ৮৮ হাজার ১৯৪ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১ লাখ ৩৫ হাজার ৩৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ২ লাখ ১৩ হাজার ৬৭৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮৪ হাজার ৬৮৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ১ লাখ ২৮ হাজার ৯৯৫ জন ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন—    ভারি বর্ষণের পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

বর্তমানে সারা দেশে মোট ৮ হাজার ৮০০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে ২ হাজার ৮২৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫ হাজার ৯৭৪ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৬ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৪ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন