গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জামা‌য়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ৮, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

কু‌ড়িগ্রা‌মে পুলিশের এক যৌথ অভিযানে জামা‌য়া‌তের ১৯ নেতাকর্মী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

রবিবার (৮ অ‌ক্টোবর) সকা‌লে সদ‌র ও উ‌লিপুর থানার যৌথ অ‌ভিযা‌নে সদ‌রের য‌তি‌নেরহাট এলাকা থে‌কে মি‌ছিল শুরুর প্রাক্কা‌লে তা‌দের গ্রেফতার ক‌রে পু‌লিশ।

কু‌ড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ মাসুদুর রহমান ও উ‌লিপুর থানার ও‌সি গোলাম মর্তুজা সাংবাদিকদের কাছে এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আরও পড়ুন—    ডেঙ্গুতে সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪২

গ্রেফতার নেতাকর্মী‌দের ম‌ধ্যে জামায়া‌তের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট ইয়াছিন আলী সরকার র‌য়ে‌ছেন।

‌জেলা জামায়া‌তের পক্ষ থে‌কে দা‌বি করা হ‌য়ে‌ছে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আ‌মির সহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম- ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘো‌ষিত কর্মসূ‌চি পাল‌নে রবিবার সকা‌লে কুড়িগ্রাম জেলা সদ‌রের য‌তি‌নেরহাট এলাকা থে‌কে বিক্ষোভ মিছিলের প্রস্তু‌তি নেয় জামায়াত।

আরও পড়ুন—    ফিলিস্তিনিদের লাশের পর লাশ আসছে হাসপাতালে

নেতারা আরও জানান, মি‌ছিল শুরুর প্রাক্কালে দল‌টির শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য ও এডভোকেট ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পু‌লিশ। এর ম‌ধ্যে সদর থানা পু‌লিশ ৯ জনকে এবং উ‌লিপুর থানা পু‌লিশ ১০ নেতাকর্মী‌কে গ্রেফতার ক‌রে।

সদর থানার ও‌সি মোঃ মাসুদুর রহমান ও উ‌লিপুর থানার ও‌সি গোলাম মর্তুজা জানান, নাশকতার পরিকল্পনা করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে আদাল‌তে পাঠা‌নোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…