গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরের কুশাখালী প্রবাসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ৮ মার্চ রবিবার রাতে এক ভয়ংকর ডাকাতি সংঘটিত হয়েছে। অভিযোগ অনুযায়ী, ডাকাত দল কাতার প্রবাসী শোয়েব চৌধুরীর বাড়ির পিছনের দরজা ভেঙে প্রবেশ করে।

ঘটনার সময় বাড়িতে ছিলেন শহীদ চৌধুরীর স্ত্রী জেসমিন আক্তার এবং পরিবারের অন্যান্য সদস্যরা। ডাকাতরা তাদের হাত-পা বেঁধে রাখার পর আলমারি ও সিন্দুক ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

খবর পেয়ে দাশের হাট ফাঁড়ি পুলিশ এবং চন্দ্রগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। কুশাখালী ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও চেয়ারম্যান ছালেহ আহমেদ মানিকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম জানান, “ঘটনাস্থলে সার্কেল এসপি সহ আমরা পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীদের থানায় মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।”

এ ঘটনায় কুশাখালী ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দাবি করেছেন, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধির মাধ্যমে এমন দুর্ঘটনা পুনরায় ঘটার সম্ভাবনা রোধ করা জরুরি।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 247

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন