গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

চাকরি সংবাদঃ
আগস্ট ৩০, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
  • বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

    বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ - ছবি : সংগৃহীত

Link Copied!

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের জুনিয়র কমিশন্ড অফিস পদে লোকবল নিয়োগ দেবে।

শিক্ষাগত যোগ্যতা : বিএ/ বিএসসি/ বিকম/ স্নাতক/ সমমান পাস। স্নাতক/ সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২ পয়েন্ট ও এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে।

বয়সসীমা : ১২ মার্চ ২০২৩ তারিখে সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর। বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়।

শারীরিক যোগ্যতা : উচ্চতা : ১.৬৮ মিটার। ওজন : ৪৯.৯০ কেজি। বুক : স্বাভাবিক- ০.৭৬ মিটার, স্ফীত ০.৮১ মিটার।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত ( বিপত্নীক/ বিবাহ বিচ্ছেদকারী নয়)।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

নিয়োগ পরীক্ষা : প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর, ২০২২ তারিখ সকাল ৯টায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে।

লিখিত পরীক্ষা ফল প্রকাশিত হবে আগামী ১-৩ জানুয়ারি, ২০২৩ তারিখে। ফল পাওয়া যাবে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মৌখিক পরীক্ষা দিতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সেনাবাহিনীতে প্রচলিত বিধান অনুসারে প্রদান করা হবে। বিনামূল্যে আহার, বাসস্থান ও সরকারি পোশাক-পরিচ্ছদ। পরিবারবর্গের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ভর্তূকি মূল্যে রেশন ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের লেখাপড়ার সুবিধা প্রদান করা হবে।

আবেদনের সময়সীমা : আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৯ আগস্ট, ২০২২ থেকে আর চলবে ২৮ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…