গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৩২ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
আগস্ট ১৯, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘ সময় ঝুলে থাকা চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করার চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফল প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। জানা গেছে এ ফল আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে।

শুক্রবার (১৮ আগস্ট) এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রক্রিয়া প্রায় শেষ। আগামী সপ্তাহে যে কোনো দিন চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতে পারবেন বলে তিনি আশা করছেন।

আরও পড়ুন-   গোবিন্দগঞ্জে ওয়ার্কার্স পাটির সন্ত্রাস বিরোধী দিবস পালন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষক সংকট দূর করতে গত ২০২২ সালে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মাধ্যমে ৩২ হাজার প্রার্থী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। তবে সনদ যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের মেয়াদ দফায় দফায় বাড়ানোয় চূড়ান্ত সুপারিশ প্রক্রিয়ায় ধীরগতি এসেছে। এর মধ্যে এক প্রার্থী আদালতে রিট করলে চূড়ান্ত সুপারিশে নতুন সংকট তৈরি হয়। তবে সমস্ত জটিলতা কাটিয়ে রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশে অনুমতি চাওয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব বলেন, ‘আইনি জটিলতা নিয়ে আইন মন্ত্রণালয়ের ইতিবাচক সাড়া পেয়েছি। আগামী রবিবার আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাইব। অনুমতি দিলেই যে কোনো দিন ফল প্রকাশ করতে পারব। সেটি আগামী সপ্তাহেই সম্ভব।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…