গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গোবিন্দগঞ্জে অজ্ঞান করে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার- গ্রেফতার ১

গাইবান্ধা সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে অজ্ঞান করে ছিনতাই করা একটি অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত অভিযোগে আব্দুর রহিম (৪০) নামের একজন গ্রেফতার করা হয়েছে। রহিম কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের মৃত রুস্তম মিয়ার পুত্র।

জানা গেছে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) অটোভ্যান চালক শাহজাহান আলী কোচাশহর থেকে ৩জন যাত্রী ভাড়া নিয়ে গোবিন্দগঞ্জের দিকে রওয়ানা হয়। এরপর যাত্রীবেশী দুবৃর্ত্তরা শ্রীমুখ স্বাস্থ্য কেন্দ্রের সামনে চেতনানাশক ঔষধ দিয়ে ভ্যান চালক শাহজাহানকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে অটোভ্যান নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন-   গণ অধিকার পরিষদ নুরুল-রাশেদ অংশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা হলে মামলার বাদী শাহজাহানের জামাতা আলম মন্ডল উপজেলা কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে অটোভ্যানটি সনাক্ত করে বিষয়টি থানা পুলিশকে জানালে গত রবিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার ও ছিনতায়ের সাথে জড়িত অভিযোগে আব্দুর রহিমকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন- ‘ছিনতাইয়ের পর ভ্যানটি ফকিরগঞ্জের আব্দুর রহিমের বাড়ী থেকে উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া ভ্যান ক্রয়ের অভিযোগে রহিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে গ্রেরণ করা হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…