গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নবাবগঞ্জে মাদকদ্রব্য গাঁজা সহ আটক-১

ছামিউল ইসলাম আরিফঃ
আগস্ট ৩০, ২০২২ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের নবাবগঞ্জে মাদকদ্রব্য গাঁজা সহ শামীম হোসেন (৩১) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি উপজেলার কয়রাপুর গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।

গতকাল সোমবার(২৯ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার পুটিমারা ইউনিয়নের কয়রাপুর এলাকায় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার নিজ বাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ২শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার পুটিমারা ইউনিয়নের কয়রাপাড়া গ্রামে দীর্ঘদিন থেকে শামিম হোসেন (৩১) মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে আজ বিকালে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করে। এসময় তার বসত বাড়ি থেকে ১ কেজি ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়। এবং আসামীকে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…