গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দুর্গাপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দুর্গাপুর, নেত্রকোণা সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার দুর্গাপুরে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় করায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি ৩০০ টাকা হলেও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ৬০০ টাকা ও ফারিহা ডায়াগনস্টিক সেন্টার ৪০০ টাকা করে ফি আদায় করেছে। পরে অতিরিক্ত ফি আদায়ের দায়ে এই দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন-   মার্কিনীদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানোঃ মেনন

এ অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ জেবুন্নেছা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাকসুদা আক্তার রিমি, মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান, স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আলী আকবর এবং দুর্গাপুর থানা পুলিশের একটি দল।

এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেল জানান, অভিযানে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এছাড়াও যে ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স নবায়ন নেই সেগুলোকে নবায়নের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে এবং এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…