গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মদনে বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা

মদন, নেত্রকোণা প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণা জেলার মদন উপজেলায় বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পাবলিক হল রুমে উপজেলা প্রশাসন এ মত বিনিময় সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারী (ভূমি) মোঃ শাহানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।

আরও পড়ুন-   আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

এ সময় আরোও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস, মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা উপজেলা ও পৌরসভার রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করেন।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ, উনার বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেন ও উন্নয়নের বিষয়ে সকলেকে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…