গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড় তথ্য অফিসের আয়োজনে গুইমারার সিন্দুকছড়িতে উন্মুক্ত বৈঠক

রামগড়, খাগড়াছড়ি সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ড সমূহের অগ্রগতি,সাফল্য ও অর্জন বিষয়ে জনসম্পৃক্ততার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা সিন্দুকছড়িতে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে রামগড় তথ্য অফিসের আয়োজনে গুইমারার সিন্দুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে গুজব, বাল্যবিবাহ ও সাম্প্রদায়িকতা রোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার।

আরও পড়ুন-   দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

বক্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে আলোচনা করেন। ডেঙ্গু মহামারী আকার ধারণ করতেছে, তাই ডেঙ্গু সৃষ্টিকারী এসিড মশার লার্ভা যাতে বংশবিস্তার করতে না পারে সেজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে করণীয় বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সকলের সচেতনতাই পারে ডেঙ্গু থেকে রক্ষা করতে।

এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের গৃহীত কর্মসূচির সাথে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান বক্তারা।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিন্দুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিন উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি, পাড়া কার্বারী।

অনুষ্ঠানে তৃণমূলের জনসাধারণ উপস্থিত ছিলেন এবং সকলের মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…