গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নাটোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

বড়াইগ্রাম, নাটোর সংবাদদাতাঃ
আগস্ট ৩১, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
  • বাগেরহাট জেলা-যুগান্তর

Link Copied!

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ সহপাঠি দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নাটোর—পাবনা মহাসড়কের উপজেলার বড়মাটি কলোণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন উপজেলার গড়মাটি পশ্চিম পাড়ার মাহমুদুল হাসান মনন (২২) ও পাবনার মুলাডুলি এলাকার আরিয়ান হাসান আবির (২২)। তারা উভয়েই বড়াইগ্রামের রাজাপুর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন-   বিএনপি মহাসচিবের বিরুদ্ধে অপপ্রচারঃ ৫০০ কোটি টাকার মানহানি মামলা

নিহত আবিরের পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডাবলু হাসান জানান, মনন তার মোটরসাইকেলে সহপাঠি আবিরকে রাজাপুর সামীনা সংলগ্ন মুলাডুলি তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলো। পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসআই আলিমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি মহাসড়কে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…