গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রাম সংবাদদাতাঃ
আগস্ট ২৭, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে টহলে থাকা একটি পুলিশ ভ্যান ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রবিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ছলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

ফৌজদার হাট রেলওয়ে পুলিশের এস আই মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন-   কুমিল্লায় বিএনপির প্রতিনিধি সভায় ভাঙচুর গুলি, আহত ৫০

স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর-ফকিরহাট নামক রেল ক্রসিংয় অতিক্রম করার সময় একটি ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে তিন কনস্টেবল নিহত হন। এছাড়া, গাড়িতে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…