গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ী আটক

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম সংবাদদাতাঃ
আগস্ট ২১, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ জুয়াড়ীকে আটক করা হয়েছে।

রবিবার (২০ আগস্ট) দিন গত রাত দেড় টার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মইদাম গ্রামের নূর ইসলাম এর পুত্র কামাল হোসেন (৩০), সহিদ আলীর পুত্র সিপন মিয়া (২৫), রিয়াজুল হক এর পুত্র হাসেম আলী (২১), আব্দুর রহিম এর পুত্র হোসেন আলী (২৮) এবং তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের ফজর আলীর পুত্র আবুল হোসেন (৩৫) ও ছফর উদ্দিন এর পুত্র জয়নাল (২৫)।

আরও পড়ুন-   জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছিঃ ইসি রাশেদা

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত দেড়টার দিকে ভূরুঙ্গামারী থানার এসআই রোকনুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ছাট গোপালপুর গ্রামে রাত্রিকালীন ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভীত্তিতে পার্শ্ববর্তী মইদাম গ্রামের নুর ইসলাম এর পুত্র কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় উক্ত আসামীদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

এসময় পুলিশ তাদের কাছ থেকে নগদ টাকা, দুই সেট তাস ও জুয়া খেলার অন‍্যান‍্য সরঞ্জাম উদ্ধার করে।

সোমবার (২১ আগস্ট) সকালে আটকৃতদেরকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান- আটক আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…