গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কুড়িগ্রামে পদযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট ১৯, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে পদযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পরে এনআর প্লাজায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, ড্যাবের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ ইউনুছ আলী, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দূল আজিজ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু।

আরও পড়ুন-   উলিপুরে মাদরাসায় নিয়োগের আবেদন জমা নিতে গড়িমসি

এসময় আরও বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা বিএনপি সম্পাদক হায়দার আলী মিয়া, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন, পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক গোলাম রসুল রাজা, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা জিয়া পরিষদ সভাপতি নিজামুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা স্বেচ্ছাসেবকদরের সদস্যসচিব আরমান হোসেন, জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান, জেলা জাসাস সদস্য সচিব নুর জামাল বাহাদুর, জেলা শ্রমিক দলের রিজন সরকার সহ জেলা উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

এ সময় বক্তারা বলেন, এ সরকার জিয়া পরিবারের উপর প্রতিহিংসা চরিতার্থ করছে। মিথ্যা মামলায় রায় দিয়ে দেশনেত্রী বেগম জিয়াকে অন্তরীন করে রেখেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…