গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

এইচএসসি পরীক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট ১৭, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

চলমান এইসএসসি পরীক্ষার সুন্দর ব্যবস্থাপনার স্বার্থে, পরীক্ষার্থীদের সুবিধার্থে ও মানবিক পরীক্ষা পরিবেশ নিশ্চিত করণার্থে জেলা পুলিশ সম্মিলিতভাবে জেলা প্রশাসন ও পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সাথে নিবিড়ভাবে তদারকী ও সব ধরনের সিকিউরিটি সার্ভেইলেন্স অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট ২০২৩) জেলার সকল সিনিয়র পুলিশ অফিসার, থানার অফিসার ইনচার্জ, সাব-ইন্সপেক্টর, স্ট্যাটিক, টহল, পেট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা তদারকী করেছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল কুড়িগ্রাম সদরের বেশ কিছু পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন, কেন্দ্র সচিবদের সাথে কথা বলেন, আরোপিত বিধিনিষেধ প্রতিপালনের জন্য প্রেরনা ও প্রেষণা অব্যাহতভাবে প্রদান করেন।

আরও পড়ুন-   উলিপুরে মাদরাসায় নিয়োগের আবেদন জমা নিতে গড়িমসি

একইসাথে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ভূরুঙ্গামারীতে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সাজ্জাদ হোসেন নাগেশ্বরীতে, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোহাম্মদ মহিবুল ইসলাম উলিপুর ও চিলমারীতে, অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল এম.কে.এম. ওহিদুন্নবী কুড়িগ্রাম সদরে, সহকারী পুলিশ সুপার সুমন রেজা নাগেশ্বরীতে ফুলবাড়ী, ও রাজিবপুরের পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন অব্যাহত রেখেছে।

অন্যদিকে সকল উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ সম্মিলিতভাবে উপজেলা, থানা কেন্দ্রিক পরীক্ষাকেন্দ্র গুলো পরিদর্শন অব্যাহত রেখেছে।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল জানান, কুড়িগ্রামে অপরাধ করে কেউ পার পায়নি। সুষ্ঠু সুন্দর মনোরম নিরাপদ পরিবেশের এসএসসি পরীক্ষাতেও যদি কেউ কোন প্রকার অপচিন্তা করে, তারও রেহাই নাই। পরীক্ষার্থীদের ইতিবাচক, নান্দনিক আলোকিত উন্নয়নমুখী ভবিষ্যতের সার্বিক সহযাত্রী জেলা পুলিশ কুড়িগ্রাম।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…