গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নাটোরে দেয়াল চাপায় ও নদীতে ডুবে ২ নারীর মৃত্যু

বড়াইগ্রাম, নাটোর সংবাদদাতাঃ
আগস্ট ১৪, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে একই দিনে ও সময়ে পৃথক স্থানে মাটির দেয়ালে চাপা পড়ে ও গোসল করতে গিয়ে নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা গ্রামে নিজ বাড়িতে মাটির দেয়াল ভেঙ্গে দেহের উপর পড়লে তাতে ঘটনাস্থলে মারা যায় গৃহবধূ আম্বিয়া খাতুন (৫০)। সে ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রহমান প্রামাণিকের স্ত্রী।

আরও পড়ুন-   মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই

অপরদিকে একই সময় উপজেলার জোয়াড়ি ভবানীপুর স্লইস গেইট এলাকায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় গৃহবধূ উর্মি খাতুন (১৯)। তিন ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। নিহত উর্মি ওই এলাকার রাজমিস্ত্রি মিনাউল ইসলামের স্ত্রী। উর্মির ৬ মাসের এক শিশু সন্তান রয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিজ ঘরের মাটির দেয়াল লেপার সময় তা ভেঙ্গে ওই গৃহবধূর উপর পড়লে তার মৃত্যু হয়।

অপর দিকে জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, অতিবৃষ্টিতে তীব্র স্রোত থাকায় নদীতে নামার পর শাড়িতে পা আটকে গেলে সে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…