গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

থ্রী হুইলার মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ

উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আগস্ট ১৪, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে পোস্ট অফিস মোড়ে সিএনজি মালিক সমিতির নামে চাঁদাবাজী বন্ধের দাবীতে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে থ্রী হুইলার মালিক ও শ্রমিকগণ।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম চিলমারী সড়কের উপজেলা পরিষদ গেটের সামনে তারা এ অবরোধ করে।

জানা গেছে, উপজেলা সদরের পোস্ট অফিস মোড়ে (কুড়িগ্রাম-চিলমারী রোড) সিএনজি মালিক সমিতির নামে দীর্ঘ দিন ধরে চাঁদা আদায় করে আসছে। তাদের এই চাঁদা আদায় নিয়ে গতকাল রবিবার (১৩ আগস্ট) সিএনজি মালিক সমিতি ও কুড়িগ্রাম জেলা অটো রিক্সা, অটো টেম্পু, সিএনজি পরিবহন মালিক গ্রুপের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন-   কেমিক্যাল দিয়ে কলা পাকানোয় জরিমানা

এতে জোদ্দার, মিলন, খোকন, ফারুক সহ ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে কুড়িগ্রাম জেলা অটো রিক্সা, অটো টেম্পু, সিএনজি পরিবহন মালিক সমিতি কুড়িগ্রাম—চিলমারী সড়কের উলিপুর উপজেলা পরিষদ গেটের সামনে সড়ক অবরোধ করে।

এতে রাস্তার দুই দিকে দীর্ঘ যানজনের সৃষ্টি হলে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স সহ সাধারণ জনগণ চরম দুভোর্গে পরে।

পরে খবর পেয়ে পুলিশ অবরোধ স্থলে এসে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…