গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

বরিশাল সংবাদদাতাঃ
আগস্ট ১০, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম রাশিদা বেগম (৫০)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বুধবার (৯ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, ‘এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১১, ভোলায় ৩, পিরোজপুর ও বরগুনায় ১ জন করে।’

তিনি আরও বলেন, “আগে আমরা বলতাম ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। কিন্তু দুই স্থান থেকে পাঠানো নমুনা থেকে প্রমাণ পাওয়া গেছে এ অঞ্চলে এডিস মশার লার্ভা রয়েছে। তাই রোগীর সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন-   জাতীয় নির্বাচন নিয়ে ভারতের আগ্রহ নেইঃ কৃষিমন্ত্রী

শ্যামল কৃষ্ণ মণ্ডল আরও বলেন, ‘পটুয়াখালী ও পিরোজপুরের নেছারবাদ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত বেড়ে যাওয়ায় সেখান থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়; পরীক্ষায় ওই নমুনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তাই আমরা নিশ্চিত এডিস মশার বিস্তারের কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। রোগী বাড়ার সঙ্গে সঙ্গে বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে।’

এসময় প্রাণঘাতী এই এডিস মশা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪০৫ রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে আট হাজার ৩৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৩০০ জন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…