গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নাটোরে কর্মস্থল থেকে ফেরার পথে ইপিজেড নারী কর্মীকে কুপিয়ে হত্যা

বড়াইগ্রাম, নাটোর সংবাদদাতাঃ
আগস্ট ৫, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে ফারজানা আক্তার পিয়া(২২) নামে ইপিজেড এর এক নারী কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তর্রা।

শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার নগর কয়েন—মশিন্দা গ্রামীন সড়কের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পিয়া উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। সে স্বামী পরিত্যক্তা ও এক বছর বয়সী এক শিশুকন্যার মা।

পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মনির হোসেন বুলবুল নামের এক ভ্যান চালককে আটক করেছে।

আরও পড়ুন-   কামাল আমার খেলার সাথী, একসঙ্গে ছিলাম আন্দোলন-সংগ্রামেওঃ প্রধানমন্ত্রী

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, পাবনার ঈশ্বরদীর ইপিজেড—এ কাজ শেষে পিয়া বাসযোগে কয়েন বাজারে নামেন। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে মশিন্দা বটতলা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ভ্যান থেকে নামিয়ে সড়কের পাশের জমিতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ও পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় ভ্যান চালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, স্বামীর সাথে বিয়ে বিচ্ছেদ হওয়ার পর পিয়া মেরিগাছা গ্রামে তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। কি কারণে এই হত্যাকান্ড তা জানতে পুলিশ প্রয়োজনীয় কাজ শুরু করেছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…