গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

খেলা হবে, ডিসেম্বরে ফাইনাল খেলা হবেঃ ওবায়দুল কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
আগস্ট ২, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

আজকে খেলা শুরু করে শেষ করতে পারবেন না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “খেলা হবে। খেলা হবে। মজাদার খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা।” আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। আমরা পালাবো না। পালিয়েছে তাদের (বিএনপির) নেতা- এসময় বলেন তিনি।

বুধবার (২ আগষ্ট) বিকালে রংপুর জেলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি প্রাধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন-   রাজশাহীতে তিন যানের সংঘর্ষে সড়কে ঝরলো ৩ প্রাণ

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির একদফা খাদে পড়ে গেছে। আর পারবেন না। গোলাপবাগের গরুর হাটে একবার কোমর ভেঙে গেছে।”

উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, “তাদের নেতা কে? নেতা কি আছে? তারেক রহমান কি নির্বাচন করতে পারবে?”

এসময় সবাই সমস্বরে না না বলেন। বক্তব্যের শেষে তারেক রহমান ও তার স্ত্রীর রায়ের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…