গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

‘বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
আগস্ট ২৫, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বৈদেশিক মুদ্রা অর্জনে বর্তমান সরকারের আগ্রহের প্রেক্ষিতে সারাদেশে বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই চিহ্নিত করে লিজ দেওয়া ১০টি পাটকলের মধ্যে দুটি চালু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নতুন করে লিজ সম্ভাব্য নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুটমিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় গোলাম দস্তগীর গাজী বলেন, আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় বাকি আটটি পাটকল চালু করা সম্ভব হবে। যেখানে উৎপাদিত ৯০ শতাংশ পণ্যই বিদেশে রপ্তানি করা হবে। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি’র) ভাড়া ভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন ও উৎপাদিত পাটপণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে তিনটি জুট মিল ভাড়া ভিত্তিক ইজারা প্রদান করা সম্ভব হয়েছে। তবে আরও তিনটি জুট মিলের লিজ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই সবকটি প্রতিষ্ঠান থেকে শতভাগ রপ্তানিমুখী পণ্য উৎপাদনে সরকার বদ্ধ পরিকর।

এ সময় পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী এমপি, বস্ত্র ও পাট সচিব মোঃ আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান সালেহ আহমেদ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন