গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আশুরার দিনে কারবালায় আগ্নিকাণ্ডে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ
জুলাই ২৯, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র আশুরার দিনে ইরাকের কারবালা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) পবিত্র আশুরা পালনে হাজার হাজার শিয়া মুসলিম শহরটিতে জড়ো হয়েছিলেন।

ইরাকের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে শুক্রবার (২৮ জুলাই) বিকেলে পবিত্র নগরী কারবালায় অগ্নিকাণ্ডে ৮ জন নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, শুক্রবার আশুরার দিন বিকেলে ইরাকের পবিত্র নগরী কারবালায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি মিছিলে ৮টি গ্যাসের ক্যানিস্টারে আগুন লেগে যায় এবং বিস্ফোরণ ঘটে। আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং আলাউই মার্কেটের কয়েকটি দোকানে আগুন ধরে যায়।

আরও পড়ুন-   লক্ষ্মীপুরে শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

আগুনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কারবালার ইমাম আলি স্ট্রিট বন্ধ করে দেয়, এবং আটকে পড়া লোকদের উদ্ধার করে। ইমাম হুসাইন ও হযরত আব্বাস (রাঃ) এর মাজারে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে তার আগেই দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডে নিহত ৮ জনের ছয়জন ইরাকি। তবে বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ইরাকের জরুরি সেবা প্রদানকারী সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, আশুরা পালনে আগতদের জন্য অস্থায়ীভাব তৈরি করা একটি বিশ্রাগারের তাবুর রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী একটি বাজারে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…