গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কুড়িগ্রামে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম সংবাদদাতাঃ
জুলাই ২৮, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নৈশকোচের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সকলেই পাশের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহিন (২৫), ট্রলি ড্রাইভার সুমন (২৮) ও আকতার হোসেন এর ছেলে সাগর (২২)।

শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-সোনাহাট সড়কের আন্ধারীর ঝাড় ও রায়গঞ্জের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ জুলাই ) রাতে একটি মটরসাইকেল যোগে ৩ জন বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তারা আন্ধারিঝাড় বাজার পার হয়ে জাবেদ মন্ডলের অটো মিলের সামনে পৌছলে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা এনা পরিবহনের ঢাকাগামী একটি বাস পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই  ৩ মটরসাইকেল আরোহী মারা যান।

আরও পড়ুন-   রাস্তা বন্ধ করতে এলে আপনাদের চলার পথ বন্ধ করে দেবো

এনা পরিবহনের বাসটির বেপরোয়া গতির কারণে এই দূর্ঘটনা ঘটেছে এমন দাবি তুলে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করে।

পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন এর নেতৃত্বে  পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে এলাকাবাসি রাস্তা অবরোধ তুলে নেয়।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান,  লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নৈশকোচটিকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…