গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে জনতার হাতে আটক বিএসএফ সদস‍্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরৎ

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম সংবাদদাতাঃ
জুলাই ২৮, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সীমান্তে স্থানীয় জনতা মদ‍্যপ অবস্থায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস‍্যকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। আটক ওই সদস্যের নাম শ্রী সনু কুমার জেটপ (৩৫)। সে ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া ক্যাম্পের সদস্য। পরে রাতেই কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের ৩১ বিএসএফ এর মাধ্যমে ফেরত পাঠায় বিজিবি।

বিজিবি সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে কুড়িগ্রাম ২২ বিজিবি এর ভূরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট বিওপি’র সীমান্ত পিলার ১০০৭ এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট গ্রামের বিএসপি মোড় নামক স্থান হতে ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের একজন বিএসএসফ সদস্য কনষ্টেবল শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় জনসাধারণ তাকে আটক করে সোনাহাট বিওপিতে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে সোনাহাট ও বাবুরহাট বিওপি’র টহল সদস্যগণ ঘটনাস্থলে পৌছে বিএসএসফ সদস্যকে আটক করে। আটকের সময় উক্ত বিএসএসফ সদস্য টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত এবং মদ্যপ অবস্থায় ছিল।

আরও পড়ুন-   রামগড়ে বিজিবি কর্তৃক হতদরিদ্রের মাঝে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ

বিষয়টি সোনাহাট বিওপি কমান্ডার কর্তৃক ভারতের ৩১ বিএসএফ এর অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা উক্ত আটককৃত বিএসএসফ সদস্যকে ফেরত প্রদান করার জন্য অনুরোধ জানায়।

পরে রাত সাড়ে বারোটার দিকে উভয় দেশের কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়।

বিজিবি ২২ ব্যাটালিয়নের সোনাহাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলাম রব্বানী অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক ও পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…