গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে গরুর লাম্পি স্কিন রোগে দিশেহারা কৃষক

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম সংবাদদাতাঃ
জুলাই ১৭, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যাপকহারে গবাদিপশুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে। এতে প্রান্তিক কৃষক ও খামারীরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার ১০টি ইউনিয়নের অধিকাংশ বাড়িতেই গরুর এ রোগ দেখা দিয়েছে। ফলে গরু নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। নিত্যপণ্যের উর্ধ্বগতির এই পরিস্থিতিতে আক্রান্ত গরুর চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, গত চার দিনে উপজেলার প্রায় শতাধিক কৃষক ও খামারী লাম্পি স্কিন রোগ আক্রান্ত পশুর চিকিৎসা নিয়েছে। লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এক যোগে কাজ করছে। এটা একধরনের ভাইরাস। যা মশা-মাছি, আটালি ও ইনজেকশনের সুচের মাধ্যমে এ রোগ ছাড়াচ্ছে।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে, গরুর লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে খামারী, প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি, পল্লী প্রাণি চিকিৎসক, ইমাম ও ওষুধ ব্যবসায়ীদের নিয়ে জনসচেতনতামূলক সভা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

পল্লী প্রাণী চিকিৎসকরা বলছেন, বিরূপ আবহাওয়ার কারণে এ বছর বর্ষা মৌসুমে লাম্পি স্কিনের সংক্রমণ দেখা দিয়েছে। এটা খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে গ্রামের পর গ্রামে।

আরও পড়ুন-   রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও আতশবাজি জব্দ

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, ‘আমার ৩টি গরুর মধ্যে ১টি গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে, উপজেলা প্রাণী সম্পদ অফিসে এসে চিকিৎসা নিয়ে ঔষধ খাওয়াচ্ছি।’

কামাত আঙ্গারিয়া গ্রামের জাহাঙ্গীর আলম জানান, তার একটি বাছুর গরুর সমস্ত শরীর গুটি গুটি হয়ে ফুলে গেছে। গলায় টিউমারের মত শক্ত হয়ে আছে সেটি। এর চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে কিন্তু তারপরেও পুরোপুরি সুস্থ্য হয়নি বাচ্চা গুরুটি।

তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আনোয়ার হোসেন জানান, তার দুটি গরু লাম্পি রোগে আক্রান্ত হয়েছে। গরুর পুরো শরীরে গুটি গুটি দাগের সৃষ্টি হয়েছে।

একাধিক পল্লী প্রাণি চিকিৎসক জানান, তারা প্রতিদিন ৮ থেকে ১০টি আক্রান্ত গরুর প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। গরুর এ রোগ ব‍্যাপকহারে ছড়িয়ে পড়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমা আক্তার বলেন, ‘উপজেলায় ব্যাপকহারে লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে।’ লাম্পি স্কিন রোগের চিকিৎসায় পল্লী প্রাণী চিকিৎসকদের এন্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ ব্যবহারে বিরত থাকার আহ্বান জানান তিনি। খামারিদের খামার পরিস্কার পরিচ্ছন্ন রাখাতে বলেন। এছাড়া ওষুধ বিক্রেতাদের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি না করার পরামর্শও দেন তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…