গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দুধকুমার নদে গোসল করতে নেমে মাদরাসার ছাত্র নিখোঁজ

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম সংবাদদাতাঃ
জুলাই ৮, ২০২৩ ৩:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে গোসল করতে নেমে হাফেজিয়া মাদরাসার এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওই ছাত্রের নাম বায়েজিদ হোসেন (৯)। সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান নিখোঁজের এ তথ‍্য নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান নিখোঁজ বায়েজিদ পাগলারহাট বাজার হাফেজিয়া মাদরাসার ছাত্র।

আরও পড়ুন-   যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে ৭ জনের প্রাণহানি

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার (৭ জুলাই) বিকেল ৩ টার দিকে বায়েজিদসহ আরো কয়েকটি শিশু দুধকুমার নদের শালমারা ঘাটে গোসল করতে নামে। গোসলের এক পর্যায় নদের পানির স্রোতে তলিয়ে যায় সে। পরে পরিবারের ও এলাকার লোকজন বিভিন্ন উপকরণ দিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিস কে খবর দেয়। রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বায়েজিদকে খুঁজে পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস রংপুর এর ডুবুরী দলকে জানানো হয়েছে। রাতে খুঁজে পাওয়া না গেলে শনিবার সকালে উদ্ধার কাজ শুরু করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…