গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় পৌর শাখার ঈদ পুনর্মিলনী ও শোকসভা

রামগড়, খাগড়াছড়ি সংবাদদাতাঃ
জুলাই ৮, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

“আমার পাহাড়-আমার জীবন,দেশপ্রেম-সম্প্রীতি-উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় পৌর শাখার আয়োজনে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঈদ পুনর্মিলনী ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে এর চেয়ারম্যান কাজী মুজিবর রহমান এর পিতা ও দুই ভাইয়ের সাম্প্রতিক মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুলাই) দুপুরে রামগড় উপজেলা প্রেস ক্লাব হল রুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনা ও সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ঈদ পুনর্মিলনী ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন।

আরও পড়ুন-   গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঙ্গালীদের অধিকার আদায়ের লক্ষ্যে পার্বত্য অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও স্বাগত ব্যক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক।

এছাড়াও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে ব্যক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য এসএম মাসুম রানা, মোঃ মোক্তাদির হোসেন, উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মহিন উদ্দীন (দুলাল)।

এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে, শোকান্ত পরিবারের মাগফেরাতে উদ্দেশ্যে পবিত্র কুরআন তিলাওয়াত ও মোনাজাত করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…