গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট ২৩, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বনানীতে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাদের অংশগ্রহনে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি গুলশান-বনানীতে চলাচলকারী চক্রাকার বাসে ‘হাফ ভাড়া’ কার্যকর করতে হবে। এতে গুলশান-বনানী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বনানী-গুলশান-২ সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া তথ্য নিশ্চিত করে জানান, হাফ ভাড়ার দাবিতে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নিয়েছেন। আমরা তাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও স্পটে এসেছেন।

বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 1

তেজগাঁও এলাকায় ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার সড়কে চক্রাকার যেসব বাস চলাচল করে, সেগুলোতে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় হাজার হাজার শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা। এই এলাকায় চলাচলকারী ‘গুলশান চাকা’ ও ‘ঢাকা চাকা’ বাস ছাড়া অন্য কোনও কোম্পানির বাস এই রুটে চলাচলও করে না। এতে শিক্ষার্থীরা কম ভাড়ায় যাতায়াত করতে পারে না।

এর আগে সোমবার (২২ আগস্ট) এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আজ সড়কে অবস্থান নেন তারা। এছাড়াও একই দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…