গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

‌‘বাধ্য হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া’

শীর্ষ সংবাদ ডেস্কঃ
আগস্ট ২৩, ২০২২ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার জাতীয় স্বার্থ এবং দেশটির আঁকা ‘লাল রেখা’ উপেক্ষা করে ন্যাটো দেশগুলো ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়েছে। এই নীতি পারমাণবিক শক্তির মধ্যে সংঘর্ষের কারণ হতে পারে। তাই বাধ্য হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া।

সোমবার (২২ আগস্ট) এ মন্তব্য করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকোভ। খবর সানার।
রুশ গণমাধ্যম ইজভেস্টিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে রিয়াবকোভ জানান, রাশিয়ার অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে, তখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। রাশিয়া প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। চীনকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনায় বাধ্য করার মার্কিন প্রচেষ্টার বিষয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি এ পদক্ষেপটিকে বিপরীতমুখী হিসাবে প্রত্যাখ্যান করে বলেন, এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সহযোগিতা উভয়েরই পারস্পরিক গ্রহণযোগ্য ফলের জন্য যৌথ প্রচেষ্টা থাকা উচিত। যদিও বর্তমান অস্থিরতার মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বেশি, তবে এটিকে কৃত্রিমভাবে স্ফীত করা উচিত নয়; রিয়াবকভ সতর্ক করেছেন।
তিনি পারমাণবিক সংঘাতের ঝুঁকি বৃদ্ধির জন্য কিয়েভ সরকার এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের দোষারোপ করেছেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার রেড লাইন উপেক্ষা করা এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ার জন্য ন্যাটোর ধ্বংসাত্মক পথকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন এবং আরও কোনো উত্তেজনা রোধে প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…