গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে : নিহত ২

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
জুন ৩০, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় সদর হাসপাতালে স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠছে পুরো হাসপাতাল এলাকা।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাফায়েত হোসেন (১৮) ও রাজন হোসেন (১৮)।

নিহত সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মো. মনজুর ছেলে ও রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে।

আহতরা হলেন, তুষার (৩০), রিয়াজ (১৯) ও শোয়েব ইসলাম (১৮)।

আহত শোয়েব লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে, রিয়াজ চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মোটরসাইকেলে বসা আরোহীরা সেলফি তুলতে যায়। এসময় দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, তারা দুইজনকে মৃত পেয়েছে। তুষার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আহত অন্যদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…