গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সাংবাদিক নাদিম হত্যায় প্রধান আসামি বাবুর স্বীকারোক্তি

জামালপুর সংবাদদাতাঃ
জুন ২৩, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী। জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে মাহবুবুল আলম বাবুকে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসূফ আলী বলেন, পাঁচদিনের রিমান্ড শেষে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে আদালতে তোলা হয়। বিজ্ঞ আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থাকার কথা বলেছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন-   লক্ষ্মীপুরে ভিজিএফ সহায়তা পেলো ৫ হাজার পরিবার

এদিকে হত্যা মামলার দ্বিতীয় আসামি চেয়ারম্যানপুত্র ফাহিম ফয়সাল রিফাতকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাত সাড়ে ১০টায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০-১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করেন। এ সময় নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করেন চেয়ারম্যানপুত্র রিফাত। পরদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।

এই মামলায় গত ১৮ জুন ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ। পরে রিমান্ড শেষ তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…