গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনঃ প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
জুন ২১, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হয়েছে। ছবিসহ ভোটার তালিকা আছে। তাদের মতো তো ভুয়া ভোটার নেই। সংবিধান অনুযায়ী ভোট হবে। জনগণ যদি ভোট দেয় তাহলে আছি, না হলে নাই। আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি।

বুধবার (২১ জুন) ১২টার পর গণভবনে সংবাদ সম্মেলনে এই কথা বলেন। সম্প্রতি সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দ্বাদশ সংসদ নির্বাচন ডিসেম্বরের আগে না পরে হবে এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কী এমন পরিস্থিতি হয়েছে যে আপনাদের আশঙ্কা হচ্ছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমি এই দেশের ক্ষমতায় এসেছি চার চারবার এবং দেশের উন্নতিও করেছি। এমন না যে ক্ষমতায় এসে শুধু ক্ষমতাকে ভোগ করেছি, তা না।

শেখ হাসিনা বলেন, যারা আমাদের ভোট চোর বলে তারা তো ভোট ডাকাত। কারণ তারা যখনই ক্ষমতায় এসেছে, অবৈধভাবে ভোট ডাকাতি করেই এসেছে।

তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর ইলেকশন বলে কিছু ছিল না। ভোটের অধিকার ছিল না। আমরাই আন্দোলন করে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। এখন অনেকে অনেক কথা বলতে পারে। তাদের কথা আলাদা। তারা একটা পরিবেশ সৃষ্টি করতে চাইবে।

প্রধানমন্ত্রী বলেন, যারা আমাদের দেশের সচেতন নাগরিক তারা বিচার করবে ১৪ বা সাড়ে ১৪ বছর আগে ২০০৯ সালের আগে বাংলাদেশ কোথায় ছিল? আজ বাংলাদেশ কোথায়? মানুষের আর্থসামাজিক অবস্থা কি ছিল, আজ সাড়ে ১৪ বছর পর বাংলাদেশের অবস্থাটা কোথায় দাঁড়িয়ে। আমাদের সার্বিক উন্নতি হয়েছে না কি হয়নি? দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে না কি পায়নি? দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধি পেয়েছে না কি পায়নি। আপনাদের মতো সচেতন নাগরিকরা সেটা নিশ্চয়ই বিবেচনা করবেন।

আরও পড়ুন-   উল্লাপাড়ায় রথযাত্রা উৎসব উদযাপন

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমাদের সময় যে কয়টা উপনির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, আপনারাই বলেন নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে কি না। আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হয়েছে। এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার লিস্ট বিএনপি সরকার করেছিল। এখন তো আর সেটা নেই, এখন ছবিসহ ভোটার তালিকা আছে। আগে লোহার বাক্স ছিল, সিল মেরে বাক্স ভর্তি করত। এখন ট্রান্সপারেন্ট ব্যালট বক্স, সিল মেরে বাক্স ভরার তো কোনো সুযোগ নেই।

তিনি বলেন, এরপরও ইলেকশন নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে, কারা তুলছে প্রশ্ন? আমার মনে হয়, এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন যারা পছন্দ করছে না, তারাই নির্বাচন নিয়ে প্রশ্ন করছে। যারা সবটুকু খাবে নিজেরা খাবে, দেশের মানুষ অবহেলায় থাকবে, দরিদ্র থাকবে, হাহাকার থাকবে– এজন্যই তো তাদের এই প্রশ্ন।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর গত ৫০ বছরে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় থাকায় এত উন্নয়ন হয়েছে।

দেশে কোনো অস্বস্তিকর পরিস্থিতি নেই উল্লেখ্য করে তিনি বলেন, দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন যারা সহ্য করতে পারে না, তারাই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…