গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

উল্লাপাড়ায় রথযাত্রা উৎসব উদযাপন

উল্লাপাড়া, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
জুন ২০, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার (২০ জুন) আনন্দ উৎসবের মধ্যে রথযাত্রা উৎসব ২০২৩ উদযাপিত হয়েছে। বিকেলে শ্রী শ্রী গোপাল জিউ মন্দির অঙ্গনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব অতুল সরকার।

এ সময় উদ্বোধক অতুল সরকারকে গোপাল জিউ মন্দিরের রুপার চাবি, রাধা কৃষ্ণের যুগল মূর্তি এবং জগন্নাথ দেবের মূর্তি উপহার হিসেবে তুলে দেন হিন্দু ধর্মীয় নেতা গৌতম দত্ত, সুজিত ঘোষ ও দুলাল সাহা। পরে অতুল সরকারের সঙ্গে রথের রশি টানায় অংশ নেন উৎসবে আগত সর্বস্তরের হিন্দু নারী পুরুষ। গোপাল জিউ মন্দির থেকে রথটি ঝিকিড়া কালীবাড়ী পর্যন্ত টেনে নেওয়া হয়।

আরও পড়ুন-   উল্লাপাড়া পৌরসভায় ভিজিএফ এর চাউল পেল ৪ হাজার ৬শত ২১ পরিবার

উল্লাপাড়া পূজা উৎযাপন পরিষদ আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপ-সচিব এস এম জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম, পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ এবং উল্লাপাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত নন্দী প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…