গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩৫০ পিচ ইয়াবা সহ আটক ৩

কালীগঞ্জ, লালমনিরহাট সংবাদদাতাঃ
জুন ১৮, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী পুলিশি অভিযানে ৩৫০ পিচ ইয়াবা ও ৪ টি মোবাইল সেট সহ তিন জনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

রবিবার (১৮ জুন) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারখাতি এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- অত্র এলাকার জহুরুল ইসলামের পুত্র সাকিবুল ইসলাম (২০), আবুল কাশেমের পুত্র রেজাউল করিম (২৩), হাবিবুর রহমানের পুত্র রফিক (৩০)। এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক জয়নাল আবেদীনের পুত্র জাকির হোসেন (৩০), ওবায়দুল হকের পুত্র বাদশা মিয়া (৪০), লাইনম্যান প্রমুখ।

আরও পড়ুন-   ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার সন্ধ্যায়

এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিঃ) হাবিবুর রহমান ঘটনার নিশ্চিত করে বলেন, গোপন সুত্রে সংবাদ পেয়ে আমি নিজেই আমার টিম নিয়ে অভিযান পরিচালনা করি। এসময় ৩৫০ পিচ ইয়াবা ও ৪ টি মোবাইল সেট সহ তিনজন কে আটক করা হয়েছে। ২ জন পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেফতারের চেস্টা চলছে।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০ (ক) এ আসামীদের বিরুদ্বে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে কালীগঞ্জ থানায় জুয়া জিরো টলারেন্স আনা হয়েছে। আর মাদক বিরোধী এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন