খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও দুস্থ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের মাঝে সেলাই মেশিন, টিন, ছাগল, মসজিদের ওজুখানা নির্মাণ এবং চিকিৎসা ও বিবাহের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় রামগড় ৪৩ বিজিবির জোন দপ্তরে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+।
আরও পড়ুন- সাংবাদিক নাদিম হত্যায় পঞ্চগড়ে আটক চেয়ারম্যান বাবুসহ ৩
উক্ত বিতরণে উপস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের মাঝে ০৬ টি সেলাই মেশিন, ০৬ বাইন টিন, ০৬টি ছাগল, মসজিদের জন্য ০১টি ওজুখানা নির্মাণ এবং ৩৫ টি পরিবারকে চিকিৎসা ও মেয়ের বিবাহের জন্য নগদ অর্থসহ সর্বমোট ৫৩ পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।



