যে ব্যক্তিদের মধ্যে অনিদ্রার উপসর্গ নেই তাদের তুলনায় যাদের উপসর্গ রয়েছে তাদের চিকিৎসা সংক্রান্ত ঝুঁকি ১৬% বেশি। ৫০ বছরের কম বয়সীদের মধ্যে লক্ষণ আরো বেশি স্পষ্ট, তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি প্রায় চারগুণ বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বিষয়টি। গবেষক দলটি বলেছে যে, নিউরোলজি জার্নালে প্রকাশিত তাদের ফলাফলগুলি পরামর্শ দিয়েছে যে, থেরাপির মাধ্যমে ঘুমের মান উন্নত করা এই ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
গবেষণার লেখক, রিচমন্ডের ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির এবং আমেরিকান একাডেমি অফ নিউরোলজির সদস্য ডক্টর ওয়েন্ডেমি সাওয়াদোগো বলেছেন, অনেক থেরাপি আছে যা মানুষকে তাদের ঘুমের গুণমান উন্নত করতে সাহায্য করতে পারে। তাই ঘুমের সমস্যাগুলি বাড়লে তা নির্ধারণ করে স্ট্রোকের ঝুঁকি আছে এমন লোকদের জন্য আগে থেকে চিকিৎসা বা থেরাপি শুরু করা যেতে পারে। যারা ঘুমের সমস্যায় ভুগছে পরবর্তী জীবনে তাদের স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে।
আরও পড়ুন- এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ
গবেষণায় ৩১,০০০ এরও বেশি অংশগ্রহণকারী যুক্ত ছিল, যাদের গড় বয়স ৬১। গবেষণার শুরুতে তাদের স্ট্রোকের কোনো ইতিহাস ছিল না এবং গড়ে নয় বছর ধরে তাদের অনুসরণ করা হয়েছিল।অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাদের ঘুম আসতে সমস্যা হচ্ছে কি-না, তারা নিয়মিত রাতে জেগে থাকছে কি-না, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে তাদের সমস্যা হয়েছে কি-না এবং সকালে তারা কতবার বিশ্রাম নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন।
গবেষকরা বলেছেন যে, অ্যালকোহল ব্যবহার, ধূমপান এবং শারীরিক কার্যকলাপ স্ট্রোকের ঝুঁকিকে প্রভাবিত করতে পারে। গবেষকরা বলেছেন, যাদের মধ্যে পাঁচ থেকে আটটি অনিদ্রার লক্ষণ রয়েছে তাদের স্ট্রোকের ঝুঁকি ৫১% বেড়ে যায়। ৫০ বছরের কম বয়সী অংশগ্রহণকারীদের যারা পাঁচ থেকে আটটি উপসর্গ অনুভব করেছিল তাদের কোনো লক্ষণ নেই এমন লোকদের তুলনায় স্ট্রোকের ঝুঁকি প্রায় চারগুণ বেশি ছিলো।
আরও পড়ুন- কেসিসি নির্বাচনঃ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা
গবেষক দলটি বলেছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এই ঝুঁকি আরো বাড়তে পারে। সাওয়াদোগো বলেছেন, “৫০ বছরের নীচে এবং তার ওপরে এই দুই বয়সের মধ্যে স্ট্রোকের উচ্চতর ঝুঁকি বেশি বয়স্কদের মধ্যে।
স্ট্রোকের ঝুঁকির কারণগুলির তালিকা যেমন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস মানুষের বয়স বাড়ার সাথে সাথে বাড়তে পারে, যা অনিদ্রার লক্ষণগুলিকে বাড়িয়ে তোলে। তাই অল্প বয়সে অনিদ্রার লক্ষণগুলির চিকিৎসা করা হলে স্ট্রোক প্রতিরোধের জন্য একটি কার্যকর উপায় বের হতে পারে। ভবিষ্যতের গবেষণায় ঘুমের সমস্যাগুলি পরিচালনার মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি হ্রাস করার পন্থা বেরোতে বারে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান




