গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

শার্শা সীমান্তে ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার

শার্শা, যশোর সংবাদদাতাঃ
জুন ১, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। স্বর্ণের বারগুলো বাংলাদেশ হতে ভারতে পাচার হচ্ছিল।

বুধবার (৩১ মে) রাত ১১ টার দিকে বিজিবির একটি দল অভিযান চালিয়ে স্বর্নের চালানটি আটক করে। তবে পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

আরও পড়ুন-   মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন

বিজিবি জানায়, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাচঁ ভূলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন অবস্থানে থাকে। এর কিছু সময় পর একজন লোককে সীমান্তের শুন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বললে সে ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয়।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

এসময় তার সাথে থাকা একটি পোটলা পড়ে যায়। পোটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। এবং সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

আরও পড়ুন-   উল্লাপাড়ায় অবৈধভাবে কেটে ফেলা হলো স্কুলের গাছ

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার পাঁচ ভূলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি স্বর্ণের চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। স্বর্নের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…