গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সভা অনুষ্ঠিত

রামগড়, খাগড়াছড়ি সংবাদদাতাঃ
মে ২৯, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির রামগড়ে তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মে) সকাল ১০টার দিকে রামগড়র তথ্য অফিসের আয়োজনে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

সভায় রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান।

আরও পড়ুন-   ছাত্রলীগ নেতা হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা, উক্ত কার্যক্রম বাস্তবায়নে সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতৃবৃন্দ, হেডম্যান-পাড়া কার্বারী, সুশীল জনসাধারণ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি পদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক, ধর্মীয়নেতা,হেডম্যান, কার্বারী উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…