গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গোবিন্দগঞ্জে তেলবাহী লরি নদীতে; নিহত ১ পথচারী

গাইবান্ধা সংবাদদাতাঃ
মে ২৩, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় মাসুদ মিয়া (৩৫) নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন। নিহত মাসুদ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

মঙ্গলবার (২৩ মে) ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে কাটাখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কাটাখালী ব্রিজের নিচ থেকে ডুবে যাওয়া লরিটি উদ্ধার করে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিস দল।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত জানান, ভোরে রংপুরগামী তেলবাহী একটি লরি (ঢাকা-মেট্রো-ঢ ৪১-০০০২) কাটাখালী সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মাসুদ নামে এক পথচারীকে চাপা দিয়ে কাটাখালী নদীতে পড়ে যায়। এসময় লরির চালক ও হেলপার পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় মাসুদকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

আরও পড়ুন-   লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যা : ১২ আসামী সবাই খালাস

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, রংপুর থেকে উদ্ধারকারী দল এসে নদী থেকে লরিটি উদ্ধার করে। এখন এটি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। গাড়ির চালক ও হেলপার পালিয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…