গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আগুনে পুড়লো ৫ দোকান

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) রাত ২টার দিকে একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা। মুহূর্তেই পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, অগ্নিকান্ডে ব্যবসায়ীদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ১ টি ফার্নিচার দোকান, ২ টি চা দোকান, ১ টি সেলুন ও ১ গ্রিল ওয়ার্কশফ।

লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের লিডার ছলিম উল্যাহ জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির ব্যাপারে পরে জানানো হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়েছে ও আগুন নিয়ন্ত্রণে এনেছে । তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…