গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মমিন উল্যা নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে চাপাতি, রামদা ও ছেনী দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একই বাড়ির লোকজন। ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্হানে মারাত্মক আহত বৃদ্ধ মমিন উল্যাহকে আশেপাশের লোকেরা উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকগন রক্তাক্ত ভিকটিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাটি গত ২৩ এপ্রিল রোববার রাত আটটার দিকে উপজেলার দরবেশ ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের রহিমউদ্দিন ব্যাপারী বাড়ীর দরজায় ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মমিন উল্যার পুত্র সালাউদ্দিন আহম্মেদ বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করে। এতে আসামী করা হয় একই বাড়ীর মৃত আবদুল জব্বারের পুত্রদ্বয় দ্বীন ইসলাম ও নুর ইসলাম, এবং নুরুল ইসলামের পুত্র সুজন ও রহিমা বেগমসহ মোট চারজনকে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের রহিম উদ্দিন ব্যাপারী বাড়ীর মমিন উল্যাহর সাথে একই বাড়ীর মৃত আবদুল জব্বারের পুত্রদের সঙ্গে জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। গত ২৩ এপ্রিল রোববার রাত আটটার দিকে বৃদ্ধ মমিন উল্যাহ এশার নামাজ পড়ার জন্য একা মসজিদের দিকে যাচ্ছিলেন। এমন সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা একই বাড়ীর মৃত আবদুল জব্বারের পুত্রদ্বয় দ্বীন ইসলাম ও নুর ইসলাম, এবং নুরুল ইসলামের পুত্র সুজন ও রহিমা বেগম চাপাতি, রামদা, ছেনী দিয়ে মমিন উল্যাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। প্রতিপক্ষের হামলায় শরীরের বিভিন্ন স্হানে মারাত্মক আঘাতপ্রাপ্ত মমিন উল্যাহকে আশে পাশের লোকজন উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় হাসপাতালের উপস্থিত ডিউটি ডাক্তার গুরুতর আহত ভিকটিম মমিন উল্যাহকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দেন।
ভুক্তভোগীর ছোট ছেলে সালাউদ্দিন আহম্মেদ এ প্রতিবেদককে বলেন আমাদের বাড়ীর দ্বীন ইসলাম, নরুল ইসলাম ও সুজন গংরা মসজিদে যাওয়ার পথে আমার বৃদ্ধ পিতাকে মেরে ফেলার উদ্দেশ্যে রামদা, চাপাতি ও ছেনী দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে করে আমার বৃদ্ধ পিতার মাথাসহ শরীরের বিভিন্ন স্হানে মারাত্মক জখম হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমার পিতার উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট জোর দাবী জানাই।

অভিযোগের বিষয়ে জানার জন্য দ্বীন ইসলামের মোবাইল ফোনে কল দেয়া হলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা রামগঞ্জ থানার উপ পরিদর্শক রাজীব কুমার দাসের নিকট ২৭ এপ্রিল সকালে এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোন এ প্রতিবেদককে বলেন, মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। পলাতক থাকায় এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয় নাই।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…