গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে সাংবাদিক সাজ্জাদুর রহমানের বাসার জানালার গ্রিল ভেঙে ভেতরে ডুকে দুঃসাহসিক চুরি হয়েছে। এতে সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণ, ৩ টি মোবাইলফোন সেট ও ৩০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভূক্তভোগী সাজ্জাদ যুগান্তরের রামগতি উপজেলা প্রতিনিধি ও কমলনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি। তিনি যুগান্তর ও এনটিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের ছোট ভাই।

সাজ্জাদ জানান, বাসায় তালা দিয়ে রোববার (১৬ এপ্রিল) দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে যান। দুইদিন বাসায় কেউ ছিল না। মঙ্গলবার রাত ৮ টার দিকে তারা বাসায় ফিরেন। এসময় শয়নকক্ষের দক্ষিণ পাশের জানালার গ্রিল ভাঙা ও স্টিলের আলমিরা ভাঙা দেখতে পান। ওই কক্ষে থাকা জামা-কাপড়সহ আসবাবপত্রও ছড়িয়ে ছিটিয়ে ছিল। আলমিরা থেকে ৩ টি স্বর্ণের চেইন, দুটি কানের দুল, একটি ব্রেসলেট, ৪ টি স্বর্ণের আংটি, ৩ টি নাকফুল, ৩০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন সেটসহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি হওয়া মালামালের তথ্য নেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…