গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আগুনে পুড়ে দুই ভাইয়ের সব শেষ

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে রিকশা চালক ও কাঠমিস্ত্রী দুই ভাইয়ের বসত-ভিটা পুড়ে ছাই হয়ে গেছে। এসময় তাদের আরও দুই ভাইয়ের বসত ঘরের আংশিক পুড়েছে। এতে নগদ এক লক্ষ পনের হাজার টাকা সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা সদরের চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন, পশ্চিম লতিফপুর গ্রামের সায়েদুল হকের ছেলে রিকশা চালক হুমায়ুন কবির ও কাঠমিস্ত্রি রিয়াজ হোসেন, বেল্লাল হোসেন, জিন্নুর হোসেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে রিকশা চালক হুমায়ন কবিরের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রিয়াজ হোসেনের ঘরসহ দুই ঘর পুড়ে ছাই হয়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে শীর্ষ সংবাদকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় জাহিদ হোসেন নামে এক যুবক আহত হয়েছে বলে জানা যায়। তার চিকিৎসা চলছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…