গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদন্ড

জুনায়েদ আহম্মেদ
এপ্রিল ৯, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র মামলায় হাফিজ মোল্লা (৩০) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রোববার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রহিবুল ইসলাম এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত হাফিজ রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তরগ্রাম মাইঝের বাড়ির মিরাজ মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ইং সালের ২এপ্রিল রাতে রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া এলাকার শিশু পার্কের সামনে থেকে একটি দেশীয় তৈরি এলজিসহ হাফিজকে আটক করে ডিবি। পরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মোশাররফ হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই বছরের ২৫ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম আদালতে হাফিজের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি এবং মামলার সাক্ষ্যপ্রমাণ ও চূড়ান্ত প্রতিবেদনের পর রোববার বিচারক এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…