গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ আহত ২০

মোঃ রাকিব হোসেন রনি
এপ্রিল ৮, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছূড়েছে বলে জানান পুলিশ সুপার।

শনিবার বিকেলে রামগঞ্জের নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের রামগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, রামগঞ্জের নন্দনপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ অবস্থান কর্মসূচি পালন করছিল দলীয় লোকজন। হঠাৎ ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে। এসময় উভয়পক্ষের সংঘর্ষ বাধে। ভাংচুর করা হয় ৩-৪টি মোটর সাইকেল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি অপু মাল ও সাধারণ সম্পাদক অভি, শেখ ফরিদ, রাসেল,আশিক, বিএনপি কর্মী আব্দুর রহমানসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ছাত্রলীগের শান্তি সমাবেশে হামলা চালায় ছাত্রদল বিএনপি। এসময় তারা ছাত্রলীগ নেতা-কর্মীদের গাড়ী ভাংচুর করে তাদের মারধর করে। এতে ছাত্রলীগের ৮জন নেতা-কর্মী আহত হন।

জেলা বিএনপি’র আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি’র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এতে তাদের দলীয় ১৫-২০ জন নেতা-কর্মী আহত হন বলে জানান এ্যানি।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ বলেন, দু’পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…