গত ০৬ এপ্রিল২০২৩ রেহাম উদ্দিন ভূঁইয়া সড়ক জনতার ঘরে নন্দন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতার ও দোওয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও নন্দন ফাউন্ডেশন এর উপদেষ্টা জনাব মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সনাকের সভাপতি প্রফেসর জেডএম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর মো:মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউসুফ হোসেন, লক্ষ্মীপুর এন এস আই ডিডি বশির আহমেদ, লক্ষ্মীপুর স্বাস্থ্য পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ আসফাকুর রহমান মাহমুদ,লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহী সানি, লক্ষ্মীপুর সদর উপ-জেলা ভাইস চেয়ারম্যান এডঃ রহমত উল্লাহ বিপ্লব, লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম তপন, লক্ষ্মীপুর জেলা ক্রিয়া অফিসার আল-আমিন হোসেন, আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ডেন্টিস্ট ডা: ইউসুফ, লক্ষ্মীপুর জেলার সাবেক টিআইবি কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ,জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগঠনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, এ সময় অনুষ্ঠানের সভাপতিতো করেন নন্দন ফাউন্ডেশনের সভাপতি জনাব রাজন মোল্লা।
অনুষ্ঠানে আগামী ২৩-২৪সালের জন্য ২৫ বিশিষ্ট নবগঠিত কমিটি শপথ ও অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটির সভাপতি জনাব আব্দুল কাদের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম সুমন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন পারভেজ,যুগ্ন-সাধারণ সম্পাদক ইসমাইল খান সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম পারভেজ সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়াজী, উপ-সংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাজু,প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় অদ্য শতাধিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


