গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সেবাই হোক মুখ্য উদ্দেশ্য : ইউএনও রামগঞ্জ

মোঃ ফরহাদ হোসেন
মার্চ ২৮, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মীরা বলেন, তরুণরা দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের হাত ধরেই সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে ব্যাপক বিকাশ ঘটেছে। বিশেষ করে, তরুণদের গড়া সামাজিক সংগঠনগুলো দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। তেমনি একটি সংগঠন ‘হেল্পিং হ্যান্ড বাংলাদেশ।’ যার নেতৃত্ব দিচ্ছেন এ উপজেলার বেশ কয়েকজন তরুণ।

সংগঠনটি শুরু থেকেই স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন, নৈতিক মূল্যবোধ সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, অসহায় ও অবহেলিত মানুষের কল্যাণ এবং উন্নয়নে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৮ মার্চ) হেল্পিং হ্যান্ড বাংলাদেশ আয়োজিত অসহায় পরিবারের মাঝে ইফতার ও স্কুল-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের আল কোরআন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ উল্ল্যাহ জামশেদ, উপদেষ্টা আমজাদ হোসেন, জেলা আহ্বায়ক আবদুল বাতেন, সদস্য ইউসুফ হোসেন, সাফায়েত হোসেন সাজিদ, ওয়াকিবুল হাসান, ফয়সাল হোসেন, সজিব হোসেনসহ আরো অনেকে।
উম্মে হাবিবা মীরা আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এই অস্থির সময়ে হেল্পিং হ্যান্ড বাংলাদেশ সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের এই কার্যক্রমের জন্য নিম্ন ও দুস্থ মানুষরা এখন ভালোভাবে বেঁচে থাকার আশা রাখে। তাছাড়া অসহায় মৃত ব্যক্তির ব্যাংক ঋণ পরিশোধ, যা সত্যিই প্রশংসনীয়। প্রত্যাশা রাখছি, সেবার উদ্দেশ্য নিয়ে বর্তমানের ন্যায় ভবিষ্যতেও সংগঠনটি সমাজ উন্নয়নে এ দ্বারা অব্যাহত রাখবে।
জানা গেছে, হেল্পিং হ্যান্ড বাংলাদেশ পবিত্র রমজান মাস উপলক্ষে ৫০০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, স্কুল-মাদ্রাসা পড়ুয়া ৪০০ শিক্ষার্থীর বিনামূল্যে আল কোরআন বিতরণ করেন। এছাড়া অগ্রণী ব্যাংক পানপাড়া শাখা থেকে ঋণ নেওয়া দিনমজুর মৃত. হানিফ মিয়ার টাকাও পরিশোধ করে সংগঠনটি। তাছাড়া হেল্পিং হ্যান্ড বাংলাদেশ দীর্ঘদিন থেকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…