গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে শিশু কন্যাকে পিটিয়ে হত্যা করলেন পাষন্ড বাবা

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
মার্চ ২, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট সংলগ্ন এলাকায় রাস্তায় আছড়িয়ে (পিটিয়ে) নিজের এক বছরের শিশু কন্যা রুবেনা কে হত্যা করলেন বাবা রহিম মিঝি। বৃহস্পতিবার রাত ৮টার এ নৃশংস ঘটনা ঘটে। বাবা রহিম মিঝি চর কালকিনি ইউনিয়নের ওয়ার্ডের শাহাব উদ্দিন মিঝির ছেলে।

ঘটনার পর স্থানীয় লোকজন পাষন্ড বাবা রহিম মিঝিকে আটক করে পুলিশে খবর দেয়। অন্যদিকে নির্মমতার শিকার শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় মো. রাশেদ বিল্লাহ জানায়, রাত আটটার দিকে ওই বাবা তার এক বছর বয়সি শিশুটি রাস্তায় এনে মাথায় তুলে দুটি বাবার আছড়ায়। এতে শিশুর চিকৎকার স্থানীয়দের কানে গেলে অনেকে আশপাশ থেকে ছুটে আসলে পাষন্ড বাবা দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশের একটি গাছে ওঠে যায়। পরে লোকজন পুলিশে খবর দেয়।

কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়ে পাষন্ড বাবাকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি আরো জানায়, স্থানীয়রা ওই বাবাকে অপ্রকৃতস্থ বলে জানিয়েছে। তবে চিকিৎসকদের প্রতিবেদন অনুসারে তা নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে সন্তান হত্যার দায়ে বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

তাত্ক্ষণিক লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহাফুজ্জামান আশরাফ সদর হাসপাতালে ছুটে এসে জানান, এ ঘটনায় পাষন্ড বাবাকে আটক করা হয়েছে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…