গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ফেরদৌস ফারুক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মোঃ রুবেল হোসেন
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগতিতে ১২টি দল নিয়ে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ফারুক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ইং।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রামগতির বি.বি.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি লক্ষ্মীপুর-(৪) রামগতি ও কমলনগর আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নান (এমপি)।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম,
রামগতি পৌরসভার মেয়র এম. মেজবাহ উদ্দিন মেজু , রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তুনু চৌধুরী, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য (ভিপি) মেজবাহ উদ্দিন হেলাল, চরআলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, চররমিজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার, উপজেলার ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক ও রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখীসহ প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন নোয়াখালী ফুটবল একাডেমি বনাম পৌর আলেকজান্ডার একাদশ। নোয়াখালীকে ৪-০ গোল দিয়ে আলেকজান্ডার একাদশ বিজয়ী হন।

এ জমকালো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন, ৮নং বড়খেরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান মাকছুদ মিজান ও ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…